admin
প্রকাশিত: 8:40 AM, January 26, 2026
সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। খন্দকার মুক্তাদির সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে এক উঠান বৈঠকে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসহ প্রান্তিক লেভেল থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। স্কুলে বাচ্চাদের টিফিনের পরিকল্পনাও করেছে বিএনপি। কারণ অপুষ্টিহীনতার জন্য মেধার প্রকৃত বিকাশ ঘটানো সম্ভব হয় না। কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমেই এই সমস্যা সমাধান করা হবে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনামাফিক উন্নয়ন করা হবে। যাতে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হয়। নতুন বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক সবার।
মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও জুম্মান আহমদ এবং কাশেম আহমদের যৌথ পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর, মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে যোগদান করেন।
এসময় আরো উপস্থিতি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদসা আহমদ, ওয়ারিছ আলী। এদিকে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট