admin

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

শুরু হলো ভাষার মাস

শুরু হলো ভাষার মাস

স্টাফ রিপোর্টার:

বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটির পরিচিতি ‘ভাষার মাস’ হিসাবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসকে ঘিরে প্রতিবছর এ মাসের শুরু থেকেই নানা কর্মসূচির আয়োজন হয়ে থাকে। ৭২ বছর আগে, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোই সব আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি, এসব আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য।

‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ তৎকালীন পাকিস্তান সরকারের এমন ঘোষণা এ দেশের সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল। বাংলা ভাষার সমান মর্যাদার দাবিতে পূর্ব বাংলার মানুষ রাজপথে নেমে পড়েন। দেশের প্রতিটি শহর-বন্দরে চলতে থাকে মিটিং-মিছিল। কিন্তু এই আন্দোলন দমনে নেমে পড়ে তৎকালীন সরকার। ঢাকা শহরে নিষিদ্ধ করা হয় মিছিল-সমাবেশ। কিন্তু ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাস্তায় নামে প্রতিবাদী জনতা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা মিলে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না-জানা আরও অনেকে।

পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য এমন মহান আত্মত্যাগের ঘটনা বিরল। বাংলার দামাল সন্তানদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি এখন বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে পালিত হয়। আজ ১ ফেব্রুয়ারি ভাষার মাসের প্রথম দিন থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারসহ রাজধানী ও বিভিন্ন জেলা শহরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক