admin

প্রকাশিত: 4:15 PM, February 1, 2026

বিশ্বমানের শিক্ষা, দুর্নীতিমুক্ত চিকিৎসাসেবা আর কৃষকদের প্রশিক্ষিত করাই মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পরিকল্পনা

বিশ্বমানের শিক্ষা, দুর্নীতিমুক্ত চিকিৎসাসেবা আর কৃষকদের প্রশিক্ষিত করাই মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন তথা জকিগঞ্জ-কানাইঘাট এলাকা নিয়ে সুক্ষ্মভাবে চিন্তা করছেন জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ইতোমধ্যে তিনি প্রতিদিনের পথসভা, গণসংযোগসহ ভোটারদের কাছে নিজের পরিকল্পনার কথা ব্যক্ত করছেন তার বক্তব্যের মাধ্যমে। বিশ্বমানের শিক্ষা, দুর্নীতিমুক্ত চিকিৎসাসেবা আর কৃষকদের প্রশিক্ষিত করাই মাওলানা উবায়দুল্লাহ ফারুকের মূল পরিকল্পনা। শিক্ষাক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিভিন্ন জনসভা, পথসভায় বলছেন, তিনি নির্বাচিত হলে সিলেট-৫ আসনের বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করা হবে।

পর্যাপ্ত ও মানসম্পন্ন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। বিনামূল্যে বা স্বল্পমূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে। কারিগরি ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করা হবে। মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা চালু করা হবে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও বৃত্তির ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা করা হবে। নারীদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি মনে করেন সরকারি হাসপাতালগুলো দুর্নীতিমুক্ত হলে জনগণের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। জকিগঞ্জ-কানাইঘাটের জনস্বার্থ ও চিকিৎসাসেবা নিয়ে তার পরিকল্পনার কথা তিনি নির্বাচনী সভাতে তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, আমি বিজয়ী হলে সরকারী হাসপাতাল সমূহ দুর্নীতিমুক্ত করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। উপজেলা সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। জরুরি অ্যাম্বুলেন্স ও মাতৃসেবা জোরদার করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। নারী বিষয়ক চিকিৎসার পরিবেশকে নারীবান্ধব করে গড়ে তোলা হবে। প্রসূতি মা-দের জন্য অপারেশন ছাড়া নিরাপদ ডেলিভারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষিনির্ভর বাংলাদেশ। একটি স্বনির্ভর দেশ গঠনে কৃষিকাজের ভূমিকা সবচেয়ে বেশী উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমি নির্বাচিত হলে অনাবাদ জমি চাষের আওতায় আনা হবে। সার ও সেচ সুবিধা ন্যায্য দামে নিশ্চিত করা হবে।দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া হবে। সহজ শর্তে আধুনিক কৃষিযন্ত্র ও কৃষিঋণ প্রদান করা হবে। কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে