admin
প্রকাশিত: 1:13 PM, February 6, 2026
গোয়াইনঘাট প্রতিনিধি:
আসন্ন ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে গোয়াইনঘাট উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট বাইপাস এলাকা থেকে প্রচার মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রচার মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষ আজ সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। ১২ তারিখে আরিফুল হক চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করলে এক বছরের মধ্যেই সিলেট-৪ আসনের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন হবে। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট