admin

প্রকাশিত: 2:56 PM, February 7, 2026

যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান

যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ বেতার ও বিটিভি’র তালিকাভুক্ত গীতিকার, এম এ একাডেমি ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহ দামড়ী (রহ.) মাজার এর খাদিম বিশিষ্ট গীতিকার যুক্তরাজ্য প্রবাসী শাহ মো. আছাব আলী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বন্ধুমহল, বাদশা গ্রুপ বিশ্বনাথ, সিলেট বাউল কল্যাণ ট্রাস্ট, এ বি সিলেট নাট্যগ্রুপ, ফুরুত আলী নাট্যগ্রুপ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ্য থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক সবুজ আহমদ, সিলেট বাউল কল্যাণ ট্রাষ্টের সভাপতি গীতিকার শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারি, কবি সিদ্দেক আলী, মো. সালেহ আহমদ, মো. বাদশা মিয়া, কামাল আহমদ, মো. বাবলু শাহ, শফিক আহমদ, বশির মিয়া, সিরাজ মিয়া, রহিম বক্স, হুশিয়ার আলী, সাংবাদিক আবুল বশর, মিত্থা আসাব আলী, মো. মিরাশ আলী, মো. আবুল, বশির আহমদ, ছালেক মিয়া, বাউল কবির আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে সংবর্ধিত অতিথি বিশিষ্ট গীতিকার যুক্তরাজ্য প্রবাসী শাহ মো. আছাব আলী বলেন, প্রবাসে থাকলেও দেশপ্রেম ও মাতৃভূমির টানে বারবার বাংলাদেশে আসি। এবার দেশে আসার মূল কারন মায়ের মুখখানি কাছ থেকে দেখা এবং শাহ দামড়ী (রহ.) এর উরস শরীফে যোগ দেয়া। এসময় তিনি আগামী নির্বাচনে দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার এবং দেশের কল্যাণে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি