admin

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান

ফুল মিয়া:

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন ও অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন। গতকাল শনিবার সিলেট নগরীর বাদাঘাট রোডের তেমুখীস্থ নাজিরের গাঁও এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামীম, ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট শেখ ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট ডা. সৈয়দ মাসুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট হাবিব, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হারুন রশিদ, ওলি খান এমবিই, জুবায়ের আহমদ চৌধুরী, জামাল উদ্দিন, খলিলুর রহমান, কাপ্তান হোসেন, তজমুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ, জেনারেল সেক্রেটারি কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতীক, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদ, ট্রাস্টি মেম্বার ডা. শাহজামান চৌধুরী, ট্রাস্টি মেম্বার ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, কনসালটেন্ট ডা. এম এ মাজিদ, অ্যাডিশনাল ডিরেক্টর মো. মাআয রেজা চৌধুরী, ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) সৈয়দ সাদিক হোসেন, জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মহিবুর রহমান রাসেলসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ বলেন “আজ সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স প্রদান করায় হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে কিডনি রোগীদের জরুরি যাতায়াত ও চিকিৎসাসেবা আরও সহজ ও

গতিশীল হবে। তিনি ভবিষ্যতেও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব তার বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের নিয়ে গঠিত গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট বিভাগের মানুষের কল্যাণ ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছি।

তিনি আরও বলেন, আমরা বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে আমাদের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও