admin

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

এমরান পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা সিলেট-৬ আসনে তাকে বিজয়ী করুন : কাইয়ুম চৌধুরী

এমরান পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা সিলেট-৬ আসনে তাকে বিজয়ী করুন : কাইয়ুম চৌধুরী

বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় নিয়ে আসবো ইনশা আল্লাহ। এছাড়া বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নত করবো অগ্রাধিকার ভিত্তিতে। গতকাল শনিবার দিনভর গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো- গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি বাজার ও কালীকৃষ্ণপুরে গণসংযোগ ও পথসভা, মেহেরপুর বাজারে গণসংযোগ ও পথসভা, সিলেট জেলা কৃষক দলের সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম মশব্বির আলীর কবর জিয়ারত, বসন্তপুর বাজারে পথসভা, কদুপুর গ্রামে উঠানবৈঠক এবং শরীফগঞ্জ বাজারে পথসভা।

এছাড়া গোলাপগঞ্জের লক্ষীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষীপাশা বাজার, লক্ষণাবন্দ ক্লাব পয়েন্ট বাজার, বালুচর বাজার, কমলগঞ্জ বাজার এবং পুরকায়স্থ বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পুরকায়স্থ বাজারের জনসভায় প্রধান বক্তার ব্ক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন- সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরী একজন পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা। যে কয়দিন আছে, আরও পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলে ১২ ফেব্রুয়ারি এ আসনে এমরান আহমদকে বিজয়ী করতে হবে।

এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস-এর ডেপুটি মেয়র আ ফ ম ওহিদ আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট-৬ গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কমিটির সমন্বয়ক ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, জাকসুর প্রথম ভিপি নুরুজ্জামান, সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, প্রবাসী বিএনপি নেতা ফরিদ আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জামিল, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম-সম্পাদক আমিন উদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি মিলাতুর রাজা, আব্দুর শুক্কুর, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সদস্য ডালিম আহমদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, ফ্রান্স যুবদল নেতা আরিফ খান ও ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজ মারজান প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।