admin

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার:

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। গতকাল রবিবার তিনি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগটি দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

ওসির বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। বিএনপির লিখিত অভিযোগে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপির কর্মী ও সমর্থকদের হয়রানি করে আসছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচারে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগে আরও দাবি করা হয়, ওসি শাহ মুবাশ্বির আলী একটি নির্দিষ্ট প্রার্থীর স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করছেন, এমন আচরণ স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এবিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে আমরা ওসি মুবাশ্বির আলীর ভূমিকা নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি যদি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করে থাকেন, তা কখনোই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি বন্ধে আমরা যথাযথ প্রতিকার চেয়েছি।

এবিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিএনপির অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো.আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও