admin
প্রকাশিত: 1:37 PM, February 9, 2026
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ১১ দলীয় জোটকে জয়যুক্ত করবেন। আমার এক বন্ধু তিনি খুব ভালো মানুষ।
তিনি গতকাল রবিবার গণসংযোগ শেষে নগরীর বন্দরবাজারে প্রচারমিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে দাঁড়িপাল্লার প্রবাসী সমর্থক ব্যানারে গণসংযোগ ও প্রচারমিছিল নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে বন্দরবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইউকে প্রবাসী ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি আব্দুল করিম জলিল, ফিলিপাইন প্রবাসী ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সেক্রেটারী আখতার হোসেন রাজু, ফিনল্যান্ড প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি ইউসুফ বিন নুর চৌধুরী সানি, ফ্রান্স প্রবাসী ও সাবেক সভাপতি আতিকুর রহমান, ইউকে প্রবাসী ক্রীড়ামোদী মোকাম্মেল হক সোহাগ, ইউকে প্রবাসী আব্দুল মোহিত, কানাডা প্রবাসী সামিন, আমেরিকা প্রবাসী জুনেদ, আমেরিকা প্রবাসী আব্দুল্লাহিল ওয়াহিদ ও দক্ষিণ সুরমার প্রবাসী নেতা হেলাল উদ্দিন। এদিন সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। এসময় একটি প্রচারমিছিলও বের করা হয়। পরে বিকেলে নগরীর কুমারপাড়া, মিরাবাজার ও রায়নগর গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প