admin
প্রকাশিত: 1:48 PM, February 9, 2026
নাচ গান কবিতা আবৃত্তি আর নৃত্য সবই ছিল। ছিলো সুধীজন আর গুণীজনের দিকনির্দেশনা মূলক বক্তব্য। একটা অন্যরকম উত্তেজনা আর উচ্ছ্বাসে ভরপুর প্রাণবন্ত এক অনুষ্ঠান উপহার দিল দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। কয়েক হাজার ছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে জড়ো হয়েছিলেন প্রাণের ক্যাম্পাসে। গতকাল রবিবার অনুষ্ঠিত কলেজের বার্ষিক আনন্দ অনুষ্ঠান ‘চড়ুই ভাতি’র এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনের প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক নেতা এম এ মালিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অঞ্চলে নারীদের উচ্চ শিক্ষা প্রসারে এই কলেজ অনন্য ভূমিকা পালন করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আর এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরী বলেন, স্বপ্নের এই প্রতিষ্ঠান একদিন এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা আমাদের। তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে কলেজের শিক্ষক ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আর সভাপতির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, নিজের মেহনতের টাকা দিয়ে কলেজে বিলাসবহুল ভবন গুলো নির্মাণ করে দিয়েছি। যাতে এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী সৃষ্টি হয়। যারা আগামীতে তাদের পরিবার এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট