admin
প্রকাশিত: 2:11 PM, February 9, 2026
আহমেদ শাকিল:
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। সিলেট সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের তেররতন এলাকায় সৃষ্টি হলো এক অভূতপূর্ব দৃশ্য। গত শনিবার রাতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সাধারণ এক পথসভা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়ে রূপ নিল বিশাল নির্বাচনী জনসভায়। সাধারণ জনগন ও এলাকাবাসী, নেতা-কর্মীর পদচারণা আর ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা তেররতন এলাকা।
সিলেট-১ আসন (নগর-সদর) সারাদেশে বিশেষ মর্যাদার একটি আসন। জনস্রোত রয়েছে, এ আসনে যে দল জয়লাভ করে, সেই দলই সরকার গঠন করে। গত শনিবার সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মাটি ও মানুষ সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আজ দেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো।
তিনি আরও বলেন, ২৪ নং ওয়ার্ডের এই স্বতঃস্ফূর্ত জনস্রোত প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায় এবং বিএনপির আদর্শের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার ও হুমায়ুন কবির সুহিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন,ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,মহানগর জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান।
সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল