admin
প্রকাশিত: 1:17 PM, February 10, 2026
পতিত জমিতে আন্তঃফসল হিসেবে সরিষা ও ভুট্টা চাষ করে সফল হচ্ছেন সুনামগঞ্জ জেলার প্রান্তিক কৃষকরা। এখানকার কৃষকরা এখন বছরে দুই মৌসুমের ধান আবাদের পাশাপাশি শাকসবজি, রবিশস্যসহ বিভিন্ন ফসল চাষ করে বছরে এখন দুইটি ফসল ঘরে তুলতে পারছেন। এর ফলে কৃষক একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে লাভবান হচ্ছেন।
বিশ্বম্ভপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধনপুর ইউনিয়নের শিলদুয়ার গ্রামের আব্দুল হাসিম ও লক্ষিরপুর গ্রামের নবী হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল হাসিম বাড়ির পাশে ২৭০ শতাংশ এবং নবী হোসেন ২১০জমিতে এবার ভুট্টার সাথে বারি সরিষা ১৪ চাষ করেছেন। তিনি এসব ফসল বিক্রি করে সংসারে বাড়তি আয় করতে পারবেন, পাশাপাশি সংসারের পুষ্টি চাহিদাও মিটানো সম্ভব হচ্ছে বলে জানান, তারা।
সরিষা সংক্ষিপ্ত সময়ের ফসল। সরিষা তুলার পর ভুট্টার গাছ থেকেই থাকে জমিতে। মাঝখান থেকে অতিরিক্ত আরেকটি ফসলের চাষ করে বাড়তি আয় করা সম্ভব হলো।
উপজেলার ধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, এখানকার কৃষকরা আন্তঃফসল চাষে এগিয়ে এসেছেন। সরিষা এবং ভুট্টা চাষ করে পারিবরিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে সংসারে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে বলে জানান, আন্তঃফসল চাষিরা।
পতিত জমিতে আন্তঃফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই সিলেট অফিসের কর্মকর্তারা। কৃষকদের কারিগরি সহায়তা ও সবজি বীজ প্রদানসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করছে সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই সিলেট।
এ ব্যাপারে সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই সিলেট এর বৈজ্ঞানিক সহকারী সৈয়দ আবু রায়হান বলেন, আন্তঃফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে বিশ্বম্ভপুর উপজেলায় ৪০০ বিঘা জমিতে আন্ত:ফসল চাষ হিসেবে একই সাথে সরিষা ও ভুট্টার চাষ করা হয়েছে।
তিনি বলেন, দেশের ফসলি জমি হ্রাস, জমির উর্বরতা রক্ষা, কৃষককে ফসল চাষে লাভজনক করে তুলতেই আমাদের এই গবেষণা। কৃষক এখন বছরে দুই মৌসুমের ধান আবাদের পাশাপাশি দুইটি ফসল ঘরে তুলতে পারছেন। ফলে তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। তিনি বলেন, আমাদের এ প্রযুক্তি কৃষক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশের কৃষি অর্থনীতির চেহারা পাল্টে যাবে। বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল