admin

প্রকাশিত: 10:59 AM, February 12, 2026

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি

সিলেটের সংবাদ ডেস্ক:

ঢাকাস্থ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) পরিচালিত জরিপে দেখা গেছে, নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য আসন ১৭১ থেকে ২২২ আর জামায়াত নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন ৪০ থেকে ৬০টি। অন্যদিকে এককভাবে বিএনপি এগিয়ে ১৭১টি আসনে, জামায়াত ৩৫টি আসনে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৮৬টি আসনে। আর স্বতন্ত্র ও অন্যান্য সাতজন প্রার্থী এগিয়ে রয়েছেন। জরিপের বিশ্লেষণে দেখা যায়, বিএনপি জোট একটি নীরব কিন্তু সুসংহত অগ্রগতির পথে রয়েছে। অন্যদিকে জামায়াত-নেতৃত্বাধীন জোট প্রায় সব আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ইতিহাসে সর্বাধিক সংখ্যক আসন নিয়ে সংসদে প্রবেশের সম্ভাবনা তৈরি করেছে, যদিও তাদের মোট আসনসংখ্যা সীমিত পরিসরের মধ্যেই থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে বলা হয়েছে- অধিকাংশ ভোটার নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করছেন।

গতকাল বনানীতে সিএসআই হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সিএসআই কো-অর্ডিনেটর ফজলুল কাদের ও ডাটা অ্যানালিস্ট আবদুল্লাহ আল মামুন উপাত্ত উপস্থাপন করেন। সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন ফলাফল ব্যাখ্যা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সিএসআই জানায়, জরিপটি ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব বিভাগে শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে পরিচালিত হয়। এতে মোট ৬৪ হাজার ৮৯০ জন ভোটার অংশগ্রহণ করেন। জরিপে স্তরভিত্তিক স্যাম্পলিং পদ্ধতি অনুসরণ করা হয়। সরাসরি সাক্ষাৎকার, প্রশ্নপত্র এবং আসনভিত্তিক ভোট ভাগ বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। জরিপ অনুযায়ী ৮১ দশমিক ০৬ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী, ৯ দশমিক ০৬ শতাংশ অনাগ্রহী এবং ৮ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। গবেষণায় দেখা গেছে, সাধারণ জনগণের মধ্যে এবার নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান প্রতিযোগিতার পরিবেশ রয়েছে, এমন একটি ধারণা তৈরি হয়েছে। এ ছাড়া ৯২ দশমিক ০১ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচন-পূর্ব পর্যায়ে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। নির্বাচনকে ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা তুলনামূলকভাবে কম। তবে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও সংশয় রয়েছে। বিশেষ করে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়াকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বলে জরিপে উঠে এসেছে।

জরিপে জাতীয় পর্যায়ে দল ও জোটভিত্তিক সম্ভাব্য সমর্থনের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় বিএনপি ও শরিকরা ৪৬ দশমিক ৬০ শতাংশ, জামায়াত ও এনসিপি জোট ৩২ দশমিক ৫৬ শতাংশ, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা অবশিষ্ট অংশ।


সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষা নিয়ে গড়বো দেশ,

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

সিলেটের সংবাদ ডেস্ক: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা