admin

প্রকাশিত: 11:08 AM, February 12, 2026

কড়া নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম

কড়া নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম

সিলেটের সংবাদ ডেস্ক:

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।

সরজমিন রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনগুলো ঘুরে দেখা যায়, বুধবার রাজধানীজুড়ে সাধারণ ছুটির আবহ থাকলেও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যস্ততা। সকাল থেকেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে স্বাক্ষর দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকাসহ বিভিন্ন সরঞ্জাম বুঝে নেন। নির্বাচনী সরঞ্জাম বুঝে নিতে সকাল থেকেই সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বরত কর্মকর্তারা। পরে গাড়িতে করে এ সব সরঞ্জামাদি কড়া নিরাপত্তায় কেন্দ্রে নিয়ে যান আনসার, পুলিশ ও ভিডিপি’র সদস্যরা। ভোটকেন্দ্রসহ আশপাশের সড়কগুলোতে মোতায়েন করা হয় র‌্যাব, সেনাবাহিনী, আনসার ও পুলিশ সদস্যদের।

ঢাকা জেলা চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ঢাকার সর্বমোট ১২ আসনে ২৫টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণের দায়িত্বে ছিলেন সরকারের বিভিন্ন শাখায় নিয়োজিত কর্মকর্তারা।

ঢাকা-৮ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় কাকরাইলের উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুলে। এ আসনের ১০৮টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা সেখান থেকে সরঞ্জাম গ্রহণ করেন। ঢাকা-৫ আসনের সরঞ্জাম বিতরণ হয় পশ্চিম ধোলাইপাড়ে এবং ঢাকা-৯ আসনের সরঞ্জাম খিলগাঁও মডেল কলেজ থেকে বিতরণ করা হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে- স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনা, অমোচনীয় কালির কলম, সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, ভোটার তালিকা, অফিসিয়াল সিল ও মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, গালা, পিতলের সিলমোহর, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার পিন, চটের বড় ও ছোট থলি এবং ব্যালট বাক্সের সিল (লক)।

শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তায় দায়িত্বরত এসআই সুজন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৬৩ জন। আমরা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে পেয়েছি। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। আমাদের সঙ্গে বডিওর্ন ক্যামেরা রয়েছে। এর মাধ্যমে কেন্দ্রের পরিস্থিত সার্বক্ষণিক নজরদারি করা হবে। কোনো ঝামেলা হলে ৫ মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌঁছে যাবে।

বিকাল ৩টার দিকে শান্তিবাগ প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় প্রিজাইডিং অফিসার বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৭৪ জন। আমরা ভোটগ্রহণের জন্য ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম বুঝে পেয়েছি। পরিবেশ খুবই নির্বাচনমুখী, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যৌথ বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত টহল দিচ্ছেন।

পুরানা পল্টন কলেজের প্রিজাইডিং অফিসার বলেন, আমি সকল সরঞ্জাম বুঝে পেয়েছি। আমাদের টিম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিডিপি’র সদস্য সুমাইয়া জাহান বলেন, আমাদেরকে ১০ দিন ট্রেনিং দেয়া হয়েছে। পাশাপাশি একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে যেন কেন্দ্রে কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে জানাতে পারি- এখানে ঝামেলা হয়েছে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জানানো যাবে। এবার আশা করা যায় কোনো ঝামেলা হবে না, সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন। অগ্রদূত বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল করিম বলেন, আমরা নির্বাচনী সরঞ্জাম বুঝে পেয়েছি। আমাদের কেন্দ্রে ভোটার ৩ হাজার ৫৯৬ জন। ভোটার অনুযায়ী কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

এবারের নির্বাচনে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এ ছাড়া মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। অন্যদিকে, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া, নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন।


সর্বশেষ সংবাদ

জুলাইয়ের আবেগ বিক্রি করে রাজনীতি হয় না, ঘোষণা ছিল পাহাড়সম, ফলাফল বের হলো ইঁদুর

জুলাইয়ের আবেগ বিক্রি করে রাজনীতি হয় না, ঘোষণা ছিল পাহাড়সম, ফলাফল বের হলো ইঁদুর

মোহাম্মদ জুনেদ আহমদ এনসিপির নেতারা ঘোষণা দিয়েছিলেন, মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে টপ-টু-বটম নেতৃত্ব নিয়ে হবিগঞ্জে এমন এক বিক্ষোভ হবে, যা

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি চলাচলের

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো:

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশের

একের পর এক চালান পতন, তবুও অধরা মূল হোতারা

একের পর এক চালান পতন, তবুও অধরা মূল হোতারা

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতা দিবাকর ধর নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি বরাদ্দের

ছাত্রদল নেতাদের ওপর হামলা, আইফোন ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতাদের ওপর হামলা, আইফোন ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার