admin
প্রকাশিত: 6:48 AM, February 15, 2026
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাবেক ছাত্রদল নেতা মো: মিনহাজুর রহমান মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিলেটের মিরাবাজারস্থ আগপাড়া কো-অপারেটিভ মাঠে মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। মৌসুমী ক্লাবের সভাপতি মুহি উদ্দিন ইসলাম চৌধুরী মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সাবেক সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হাসান, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, কন্ট্রাকটর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মাসুম ইফতেখার রসুন শিহাব, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ কামাল আহমদ মুরাদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি সুলতান আহমদ ইমন, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, ফখরুল ইসলাম, মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মান্না চৌধুরী, সজিব আহমদ, সৈয়দ সালিম আহমদ, রাহেল চৌধুরী, সৈয়দ সাদি জামান, যুশু আহমদ, রেদওয়ান চৌধুরী, মাহিন খান, মাছুম আহমদ, নুপুর, পলাশ, নাঈম, শাওনসহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলাটি পরিচালনা করেন সৌমেন্দ্র সেন মিহির ও মাসুম আহমদ এবং রেফারির দায়িত্ব পালন করেন রেদওয়ান আহমদ চৌধুরী ও খুরশেদ আহমদ খুকু।
টুর্নামেন্টের জমকালো ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ‘কাওয়াজ এফসি’ এবং ‘কাহার ফাইটার্স’। টানটান উত্তেজনাকর ম্যাচে কাহার ফাইটার্সকে পরাজিত করে কাওয়াজ এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক