admin
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বছরের অন্যান্য মাস যেভাবেই কাটুক আর না কাটুক তবে রমজান মাসটি ব্যতিক্রম। এমাসে রোজদারদের লেবুর চাহিদা থাকে বেশি। রমজান মাস আসলে হঠাৎ করে দাম বেড়ে যায়। এর কোন ব্যতিক্রম ঘটে নেই সিলেটের বিভিন্ন বাজারে। কাজিরবাজার, রিকায়বিবাজার, সুবিদবাজার, কাজিটুলা, আম্বরখানা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহে লেবুর দাম হঠাৎ বেড়ে আকাশ চুম্বী হয়ে পড়েছে।
ক্রেতাদের নাগালের বাইরে বিষম চাপে ফেলেছে তাদের। সিলেটের বিভিন্ন কাঁচাবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৪০-৫০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহেই হালিতে বেড়েছে ৮০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ৩০ টাকা করে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
ক্রেতা বাহার উদ্দিন বলেন, এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০-১২০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি। লেবু নিতে এসে রাবিয়া বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। অন্যদিকে বিক্রেতা কাদের বলেন, আমরা নিজেরা বেশি লাভ করছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। আরেক বিক্রেতা কাইয়ুম বলেন, শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে।
তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে। ব্যবসায়ীরা বলেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ৩০ টাকা পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে। বাজারে পোল্ট্রি মুরগির দাম কমলেও অস্থিতিশীল রয়েছে অনেক রমজানে অন্যান্য দ্রব্যাদি। খেজুর ফল ফ্রুট সবকিছুর দাম উগ্রগতি। রমজান মাসে পূন্যের দাম সঠিক রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সিলেটবাসী। জনস্বার্থে বাজার মনিটরিং করার অনুরোধ জানায় ভুক্তভোগীরা।
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার