admin
প্রকাশিত: 11:44 AM, February 20, 2026
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের সন্তানের মতো। তারা আমাদের সমাজেরই অংশ। তিনি বলেন, তাদের জীবনমান উন্নয়নসহ সুশিক্ষায় শিক্ষিত করে দেশের মানব সম্পদে রুপান্তর করতে হবে। তারা প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এজন্য সরকার তাদের সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর রায়নগর শিশু পরিবার (বালিকা) সিলেটের এতিম শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেষণ অফিসার তমির হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ প্রমুখ। ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রধানক্বারী ও সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর এর কোরআন প্রশিক্ষক মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য নির্বাচন ও প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার হিসাব নিয়ে
দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে