admin

প্রকাশিত: 3:53 PM, February 25, 2026

৬ মাসের মধ্যে সিলেটকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করার লক্ষ্য: আজ দায়িত্ব নিচ্ছেন কাইয়ুম চৌধুরী

৬ মাসের মধ্যে সিলেটকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করার লক্ষ্য: আজ দায়িত্ব নিচ্ছেন কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আগামী ৬ মাসের মধ্যে সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য এবং ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি নগর ভবনে বসছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ৬ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী গড়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

মশক নিধনে কার্যকর পদক্ষেপের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়া। নিরবচ্ছিন্নভাবে শহরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার রাখা। ব্যাপক হারে গাছ লাগিয়ে নগরীকে সবুজায়ন করা।

প্রধানমন্ত্রী নিজেই উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে মাঠ পর্যায়ে সরাসরি পরিদর্শনে যাবেন বলে প্রশাসকদের জানিয়েছেন। আগামী ৬ মাসের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ দুপুর সাড়ে ১২টায় নগর ভবনে বিদায়ী কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি ঢাকা থেকে বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন এবং সিসিকের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিসিকসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন কাইয়ুম চৌধুরী। একই দিনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

তৃণমূল থেকে উঠে আসা প্রবীণ এই রাজনীতিকের আগমনে সিসিকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করছেন নগরবাসী। বিশেষ করে বিগত সরকারের আমলে আন্দোলন এবং বন্যা ও করোনাকালে তাঁর মানবিক ভূমিকা সিলেটে ব্যাপক প্রশংসিত।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি এক বিবৃতিতে জানিয়েছেন, আজ দুপুর ১২টায় শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, কাইয়ুম চৌধুরীর এই দায়িত্ব গ্রহণ সিলেটের জনসেবায় নতুন মাত্রা যোগ করবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।