admin
প্রকাশিত: 4:26 PM, February 25, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি। গতকাল মঙ্গলবার গভীর রাতে হঠাৎ এই ভাঙন শুরু হলে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে হারিয়ে যায় আবুল হোসেন, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনের সাজানো সংসার। এতে অন্তত পাঁচটি পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে পথে বসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে কুশিয়ারা নদীর স্রোত হঠাৎ বৃদ্ধি পায় এবং তীব্র ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে বসতবাড়িগুলো ধসে পড়তে থাকলে স্থানীয় মসজিদের মাইকে উদ্ধার তৎপরতার আহ্বান জানানো হয়। সংবাদ শুনে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসেন এবং ঘুমন্ত বাসিন্দাদের ঘর থেকে বের করে আনেন। প্রাণহানি না ঘটলেও আসবাবপত্র ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের সহায়তায় অন্তত ৩০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবুল হোসেন বলেন, ‘হঠাৎ রাতে ঘরগুলো ধসে পড়তে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এখন আমাদের পুরো সংসার নদীর গর্ভে। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।’
ভাঙনের খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলা নির্বাহী অফিসার বুধবার সরেজমিনে এলাকাটি পরিদর্শন করবেন বলে আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিবারগুলো সরকারি সহায়তা ও পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার