admin

প্রকাশিত: 1:19 PM, February 26, 2026

চাঁদাবাজি বন্ধে আশ্বাসে নয় কাজে বিশ্বাসী: বাণিজ্যমন্ত্রী

চাঁদাবাজি বন্ধে আশ্বাসে নয় কাজে বিশ্বাসী: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো চিঠি ঢাকা পায়নি। তবে উদ্ভূত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি আশ্বস্ত করেন।

চুক্তি বাস্তবায়নের জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তির বিষয়টি এখন একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আদালতের রায়ের ফলে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখনো বিকাশমান।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা গোপনীয়তা রক্ষা চুক্তি রয়েছে। চুক্তিটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত প্রকাশে সীমাবদ্ধতা থাকলেও তিনি জানান, আগে যেখানে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল, এখন তা সব দেশের জন্য ১০ শতাংশ করা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে পণ্য আমদানির মাধ্যমে সরকার বর্তমানে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সেই পণ্যগুলোর দাম এখন স্থিতিশীল রয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, রোজার শুরুতে লেবুর দাম অস্বাভাবিকভাবে বাড়লেও তিন দিনের মাথায় তা আবার কমে এসেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

স¤প্রতি টিসিবির ট্রাক ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য ট্রাক সেলের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এ ছাড়া সড়ক ও বাজারে চাঁদাবাজি বন্ধের বিষয়ে কোনো ফাঁকা আশ্বাস না দিয়ে বরং কাজের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি