admin

প্রকাশিত: 2:28 PM, February 28, 2026

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রীর আশ্বাস

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রীর আশ্বাস

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। গতকাল শুক্রবার রাত ১০টায় সিলেট সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ দাবি জানান।

সাক্ষাৎকালে মুফতি আবুল হাসান মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিস্তারিত চিত্র সম্বলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

সংসদ সদস্য মন্ত্রীকে স্পষ্টভাবে অবহিত করেন যে, নদী ভাঙনের ফলে বাংলাদেশের ভূখণ্ড বিলীন হয়ে ওপাড়ে (ভারত অংশে) চর জাগছে, যার ফলে দেশের মানচিত্র পরিবর্তনের আশঙ্কা দেখা দিচ্ছে। ভাঙনের কবলে পড়ে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে। এছাড়া মসজিদ, মাদরাসা, স্কুল ও মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, এই দুই উপজেলার নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করতে প্রায় ১ হাজার কোটি টাকার বৃহৎ প্রকল্প প্রয়োজন।

নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সাথে শোনেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দ্রুত সময়ের মধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করার প্রতিশ্রুতি দেন এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ এবং বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান