admin
প্রকাশিত: 2:30 PM, February 28, 2026
স্টাফ রিপোর্টার:
সারাদেশের মতো সিলেটেও জেঁকে বসেছে ভূমিকম্প আতঙ্ক। গত ফেব্রুয়ারি মাসজুড়েই দফায় দফায় কেঁপেছে মাটি। বিশেষ করে গতকাল শুক্রবার দুপুরে সাতক্ষীরায় উৎপত্তিস্থল হওয়া ৫.৪ মাত্রার মাঝারি ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে চা-বাগানের এই জনপদে। মাত্র ২৭ দিনে দেশে ১০ থেকে ১১ বার ভূ-কম্পন অনুভূত হওয়াকে বিশেষজ্ঞরা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস হিসেবে দেখছেন।
ফেব্রুয়ারিতে সিলেটে দফায় দফায় কম্পন। চলতি বছরের শুরু থেকেই সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন। ৯ ও ১০ ফেব্রুয়ারি:সিলেটে আরও দু’টি পৃথক কম্পন অনুভূত হয়। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো বিভাগ। ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরায় ৫.৪ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয় সিলেটসহ সারাদেশে।
ভূতত্ত্ববিদদের মতে, সিলেট অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের অত্যন্ত সংবেদনশীল সংযোগস্থলে (ঋধঁষঃ খরহব) অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, উত্তর ও পূর্বাঞ্চল (বিশেষ করে সিলেট) উচ্চ ভূমিকম্পন ঝুঁকিতে রয়েছে।
সিলেটের নিচে ছোট ছোট অসংখ্য ‘অজ্ঞাত ফল্ট লাইন’ বা ফাটল রেখা রয়েছে, যা থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্যোগের সূত্রপাত হতে পারে। গত নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময়ও সিলেটে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল, যাতে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটে।
সিলেট নগরীর ঘিঞ্জি এলাকা এবং অপরিকল্পিত বহুতল ভবনগুলো এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে, সিলেটে যদি ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে দুর্বল নির্মাণশৈলীর কারণে অর্ধেকের বেশি ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, “সাতক্ষীরা অঞ্চল তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও সিলেট ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপূর্ণ। বড় ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, কিন্তু বিল্ডিং কোড মেনে চলা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব।”
গতকাল শুক্রবার জুমার নামাজের পর কম্পন অনুভূত হলে সিলেটের মসজিদগুলো থেকে মুসল্লিরা দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। নগরীর হাউজিং এস্টেট ও শাহজালাল উপশহর এলাকার বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে পড়েন। ঘন ঘন এই কম্পন এখন সাধারণ মানুষের প্রাত্যহিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট এই কম্পনগুলো আসলে বড় কোনো ভূমিকম্পের শক্তি সঞ্চয়ের লক্ষণ হতে পারে। তাই এখনই দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা ও বিল্ডিং কোড বাস্তবায়নে কঠোর হওয়ার সময় এসেছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।