admin
প্রকাশিত: 11:47 AM, March 2, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
একাত্তরের অগ্নিঝরা মার্চের দ্বিতীয় দিন আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রথম উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
মার্চ তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন, তখন বিক্ষোভে ফেটে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান। সেই ক্ষোভের ধারাবাহিকতায় ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আয়োজিত হয় এক বিশাল ছাত্র সমাবেশ।
লাখো মানুষের গগনবিদারী স্লোগানের মধ্যে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব সবুজ জমিনের ওপর লাল বৃত্ত এবং তার ভেতর সোনালী মানচিত্রখচিত পতাকাটি উত্তোলন করেন।
এই পতাকা উত্তোলন ছিল মূলত পাকিস্তানের শাসন ও কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করার এক চূড়ান্ত ঘোষণা। এর মাধ্যমে বাঙালি জাতি স্পষ্ট বার্তা দেয় যে, তাদের গন্তব্য এখন একটাই—পূর্ণ স্বাধীনতা। ২ মার্চের পর থেকেই দেশজুড়ে অসহযোগ আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ছাত্র-জনতার উত্তাল আন্দোলন ও দেশপ্রেমের জোয়ারে পরিণত হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার