admin
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিশাল জয় পেয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের এই সাফল্যের ধারা স্থানীয় সরকার নির্বাচনেও বজায় রাখতে চায় দলটি। এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তূণমূল নেতাকর্মীদের মুখে মুখে এখন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নাম।
সিলেট বিএনপির রাজনীতিতে পংকী এক পরিচিত ও বিশ্বস্ত মুখ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে (তৎকালীন জাগদল) তিনি দলের সাথে সম্পৃক্ত। মদন মোহন কলেজে ছাত্র থাকাকালীন তিনি শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের (তৎকালীন যুব কমপ্লেক্স) সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।
১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ২০ বছর তিনি বিপুল ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৮৮ সালে সিলেট পৌরসভার কমিশনার, ১৯৮৯ সালে পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ২০০২ সালে সিসিক গঠনের পর কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্বপালন করেন তিনি।
নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত পংকী। ইলিয়াস আলী জেলা বিএনপির সভাপতি থাকাকালীন পংকীর ভাতালিয়াস্থ কার্যালয়কে বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ঘোষণা করেছিলেন। তখন থেকেই ওই কার্যালয়টি নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বহুবার প্রশাসনিক হয়রানি সইতে হয়েছে।
দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১১ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৬ সালে সিনিয়র সহ-সভাপতি, ২০২০ সালে ভারপ্রাপ্ত সভাপতি, ২০২১-২০২৩ মেয়াদে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে পংকীকে অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে ২৭টি মামলা রয়েছে। ২০১৮ সালে তাঁকে বাসায় না পেয়ে তার বড় ছেলেকে বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৩ সালের ২৯ অক্টোবর হরতালের দিন তাঁকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের নির্বাচনের পর ৩ মাস জেল খেটে তিনি জামিনে মুক্তি পান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা হিসেবে আব্দুল কাইয়ুম জালালী পংকীই মেয়র পদে বিএনপির যোগ্য প্রার্থী। তার সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে গভীর সম্পৃক্ততা সিলেট সিটি কর্পোরেশন পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।