admin
প্রকাশিত: 5:45 PM, March 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন জমি জবরদখল ও প্লট আকারে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল হাকিম বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং এই ঘটনায় জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর পনিটুলা এলাকার বাসিন্দা প্রজেশ ঘোষের দীর্ঘদিনের মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছেন আব্দুল হাকিম। শুধু দখলই নয়, উক্ত জমিতে সীমানা প্রাচীর দিয়ে ছোট ছোট প্লট তৈরি করে তা সাধারণ মানুষের কাছে বিক্রির পাঁয়তারা করছেন তিনি। ভুক্তভোগী প্রজেশ ঘোষ জানান, বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল হাকিম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি নিজের ভোল পাল্টে ফেলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় বলে এলাকায় নিজেকে প্রচার করছেন। বর্তমানে তিনি গোয়াবাড়ি পাড়া কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এই পদ ও পদবি ব্যবহার করে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন।
ভুক্তভোগী প্রজেশ ঘোষ আক্ষেপ করে বলেন, “আমার পৈতৃক সম্পত্তি এভাবে ক্ষমতার দাপটে দখল করে নেওয়া হবে তা ভাবিনি। এখন জমি উদ্ধারের কথা বললে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জমি ফেরত এবং জীবনের নিরাপত্তা চাই।”
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি দখলের একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে পনিটুলা এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রজেশ ঘোষের জমি তাকে ফিরিয়ে দিতে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার