admin

প্রকাশিত: 5:17 AM, December 1, 2025

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর ৫ কোটি টাকার বাড়ি দখল: থানায় মামলা

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর ৫ কোটি টাকার বাড়ি দখল: থানায় মামলা

সিলেটে জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৫কোটি টাকার বাড়ি জবর দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। এ ঘটনায় ৬ জনকে এজাহার নামীয় আাসামী করে সিলেট সদর (কোতোয়ালী) থানায় মামলা হয়েছে।

সিলেটের বিয়ানীবজার থানার খাসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী (দ্বৈতনাগরিক) এবিএম নুরুল আলাম মামলাটি দায়ের করেন। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে মামলাটি রেকর্ড করা হয়, যা সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নং ৭০/৫৭৪।

জাল পাওয়ার অব অ্যাটর্নি, মৃতকে জীবিত সাজিয়ে এবং অন্যের ভূয়া ছেলে পরিচয়ে দলিল ও কগজাত সৃজন, ভুয়া রেকর্ড-নামজারী করে বাসা জবর দখলে করে নেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।

মামলার আসামীরা হচ্ছে-মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নিজ বহাদুর গঙ্গাসাঙ্গন গ্রামের সফিক উদ্দিনের পুত্র বর্তমান খাদিমপড়ার বাসিন্দা ‘ডেভিল’ জুবের আহমদ, মেজরটিলা চামলীবাগের আব্দুুল গফ্ফারের মেয়ে জয়নব খাতুন মায়া, খাদিমনগর বালুটিকরের খন্দকার ফজলুর রহমানের পুত্র খন্দকার আফিকুজ্জামান, সিলেট নগরের দরগা মহল্লাস্থ ময়রুন নেছা কমপ্লেক্সের হাবিবুর রহমান শহীদের পুত্র ইয়াদুর রহমান সাব্বির ও মেজরটিলা চামেলীবাগের আব্দুল মালেকের পুত্র মাহবুবুল হাসান শাহীন ওরফে শাহীন আহমদ।

মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাজ্য প্রবাসী এবিএম নূরুল আলম ২০১৭ সালের ১০ জানুয়ারী সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের ২৮১/১৭ নং দলিল মূলে খাদিমপাড়া বহর মৌজায় ৭ শতক ১৭ পয়েন্ট জমি ক্রয় করেন। পরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই ভূমিতে ৬ তলা ট্রাকচারের একটি ভবন নির্মান করেন। এর পর জুবের আহমদের তত্বাবধানে বাড়িটি রেখে তিনি যুক্তরাজ্য চলে যান।

প্রবাসী এবিএম নূরুল আলমের অবর্তমানে জুবের আহমদ ও অন্যানরা পারস্পরিক যোগসাজশে মিলে জাল পাওয়ার অব অ্যাটর্নি ও ভুয়া কগজাত মূলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর একটি জাল দলিল সম্পাদন করেন, যা সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নং ১২৮৬৮/২২। পরে জুবের নিজেকে জয়নব খাতুন মায়ার ভুয়া ছেলে সাজিয়ে ও নিজেকে সেনা সদস্য (চাকরচ্যুত) দাবি করে ভূমিসহ বাড়িটি নিজ নামে নামজারী রেকর্ড করিয়ে নেন।

সম্প্রতি বাড়ির মালিক এবিএম নূরুল আলম দেশে এসে বাড়িতে গেলে দখলদার জুবের ও তার সহযোগীরা তাকে মৃত্যু ঘটানোর ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
পরে তিনি সিলেট সদর সাবরেজিস্ট্র অফিস, ভূমি জরিপ সিলেট ও ঢাকা অফিস থেকে জবর দখলকারী জুবের আহমদ নামীয় জাল দলিলসহ ভুয়া কাগজাত সংগ্রহ করে গত ২৮ নভেম্বর থানায় উপরেক্ত মামলা দায়ের করেন। সিলেট সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে