admin

প্রকাশিত: 1:22 PM, March 7, 2026

সিলেটে ‘বালু মকসুদ’র হয়রানিমূলক মামলার প্রতিবাদে ফুঁসছে এলাকাবাসী: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

সিলেটে ‘বালু মকসুদ’র হয়রানিমূলক মামলার প্রতিবাদে ফুঁসছে এলাকাবাসী: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

সিলেটের জালালাবাদ থানাধীন তিলকপুর শিবেরখলা ও আমিরউল্লাহ এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মকসুদ আহমদ ওরফে ‘বালু মকসুদ’র বিরুদ্ধে। সম্প্রতি মকসুদ আহমদ বাদী হয়ে এলাকার নিরীহ ৫ জন ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন। তবে এলাকাবাসীর দাবি, এটি একটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন মামলা, যার মূল উদ্দেশ্য হলো অবৈধ বালু উত্তোলনে বাধা দানকারীদের কণ্ঠরোধ করা।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মকসুদ আহমদ তার অভিযোগে দাবি করেন, বিবাদী কাওছার আহমদ, গোলাম সারোয়ারসহ অন্যরা তার লিজকৃত বালু মহালে প্রবেশ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং ইতিপূর্বে ৪০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। তবে স্থানীয়দের মতে, ঘটনার সত্যতা নেই। বরং মকসুদ আহমদ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধ বুলডোজার ও ড্রেজার দিয়ে নদীর পাড় কেটে মাটি ও বালু উত্তোলন করে আসছেন, যার ফলে নদী ভাঙনের হুমকিতে পড়েছে খিত্তারগাঁওসহ আশপাশের এলাকা।
মকসুদ আহমদের এই বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে গত ১৫ আগস্ট খিত্তারগাঁও জামে মসজিদ ময়দানে ‘বৃহত্তর লামাকাজী এলাকাবাসীর’ ব্যানারে এক বিশাল জনসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মকসুদ আহমদ নিজেকে বালু ব্যবসায়ী পরিচয় দিলেও তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অনিয়মের অভিযোগ। প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান এবং রাজপথে কর্মসূচি পালনের পরও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, যারা নদী রক্ষা বা অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করছেন, তাদেরকেই টার্গেট করে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন মকসুদ। জালালাবাদ থানায় দায়ের করা সাম্প্রতিক অভিযোগটিকে তারা ‘হয়রানির হাতিয়ার’ হিসেবে দেখছেন। মামলার বিবাদী করা হয়েছে এলাকার সম্মানিত ব্যক্তিদের, যারা মকসুদের অবৈধ কাজের প্রতিবাদী কণ্ঠস্বর।
জনসভা ও মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত মকসুদ আহমদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই মিথ্যা অভিযোগ তদন্ত করে খারিজ করতে হবে এবং নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।


সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক