admin
প্রকাশিত: 1:39 PM, March 7, 2026
স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে এসে সিলেটের কাঁচাবাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও অস্থিরতা দেখা দিয়েছে আমিষের বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসাথে পাল্লা দিয়ে বেড়েছে গরু ও খাসির গোশতের দামও।
রমজানের শুরুতে সবজির দাম চড়া থাকলেও বর্তমানে বাজার বেশ স্থিতিশীল। গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। এছাড়া টমেটো ৫০ টাকা, শসা ৬০ টাকা, সিম ৫০ টাকা এবং বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সজনে ডাটার দাম এখনও চড়া (২০০ টাকা কেজি)।
সবজি বিক্রেতা লায়েস জানান, “এ বছর রমজানে সবজির দাম হুড়মুড় করে বাড়েনি, বরং বেশ কিছু পণ্যের দাম কমেছে।” তবে বিপত্তি বেধেছে লেবু নিয়ে। ফলন কম হওয়ায় প্রতি হালি লেবু এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে, বৃষ্টি না হওয়া পর্যন্ত লেবুর দাম কমার সম্ভাবনা কম।
মাছ-সবজিতে স্থিতিশীলতা থাকলেও মুরগির বাজারে রীতিমতো আগুন। গত সপ্তাহে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। পাকিস্তানি (কক) মুরগির দাম ২৮০ টাকা থেকে লাফিয়ে এখন ৩৪০ টাকায় ঠেকেছে। দামের এই ঊর্ধ্বগতি দেখে অনেক সাধারণ ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা গেছে।
এদিকে গরুর গোশতের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ থেকে ৮৫০ টাকায় দাঁড়িয়েছে। খাসির গোশত বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১ হাজার ২৫০ টাকা। বিক্রেতাদের দাবি, বাজারে গরুর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
মাছের বাজারেও কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির আভাস পাওয়া গেছে। রুই মাছ (বড়) ৩২০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হলো দেশি পেঁয়াজ, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। উল্টোদিকে রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২১০ টাকায়।
একনজরে বাজারের দরদাম ব্রয়লার মুরগি২১০-২২০ টাকা, ১৭০-১৮০ টাকা, গরুর গোশত ৮০০-৮৫০ টাকা, ৭৫০-৮০০ টাকা, চিনি ১০০-১০৫ টাকা, ৯০-৯৫ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ৫০ টাকা।
বাজারে সয়াবিন তেলের দাম না বাড়লেও সরবরাহ সংকটের অভিযোগ তুলেছেন ক্রেতারা। অনেক দোকানে ১ ও ২ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বিক্রেতাদের দাবি, ডিলাররা চাহিদার তুলনায় মাত্র তিন ভাগের এক ভাগ তেল সরবরাহ করছেন, যার ফলে কৃত্রিম সংকটের সৃষ্টি হচ্ছে।
এছাড়া মসলার বাজারে এলাচ (৩,২০০ টাকা), লবঙ্গ (১,৬০০ টাকা) ও জিরার (৬৪০ টাকা) চড়া দাম অব্যাহত রয়েছে। আলুবোখারা ও কিশমিশের দামও কেজিতে ৪০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে