admin
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাহাড়, টিলা ও কৃষিজমি কাটার প্রতিযোগিতায় মেতেছে এক শ্রেণির প্রভাবশালী ভূমিখেকো চক্র। দিনের আলোয় পরিবেশ রক্ষার দোহাই দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার তাণ্ডব। তবে এবার প্রশাসনের নিয়মিত অভিযানের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কঠোর নির্দেশনার পর টনক নড়তে শুরু করেছে সংশ্লিষ্টদের।
সরেজমিনে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পাশের টিলা, হাওর এলাকার কৃষিজমি এবং সরকারি খাস জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা বিঘ্ন ঘটায় এই সুযোগটি নিচ্ছে অসাধু চক্র। রাত গভীর হওয়ার সাথে সাথে ডাম্প ট্রাক (ট্রলি) ও ভেকু নিয়ে মাঠে নামে তারা।
ভারী ট্রাক চলাচলের কারণে উপজেলার গ্রামীণ রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ট্রাক থেকে পড়া মাটি ও ধুলার কারণে বায়ুদূষণ চরমে পৌঁছেছে, যার ফলে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে। পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, এভাবে অপরিকল্পিতভাবে পাহাড় ও টিলা কাটা অব্যাহত থাকলে এই অঞ্চলে ভূমিধসের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে।
সম্প্রতি বিষয়টি উচ্চপর্যায়ের নজরে আসায় এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ আসায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এখন থেকে শুধু জরিমানা নয়, বরং জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিবেশ ধ্বংস করে যারা পাহাড়, টিলা ও কৃষিজমি কাটছে, তারা যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রীর নির্দেশনার পর আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।”
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ছত্রছায়ায় এতদিন প্রশাসনকে ম্যানেজ করেই এই কর্মযজ্ঞ চলত। তবে বর্তমান কঠোর অবস্থানের ফলে অপরাধীদের তালিকা তৈরি করে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসন বলছে, প্রকৃতি ও সম্পদ রক্ষা করা পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখন দেখার বিষয়, মন্ত্রীর এই কঠোর বার্তা ও প্রশাসনের তৎপরতা জৈন্তাপুরের সবুজ প্রকৃতিকে কতটা সুরক্ষা দিতে পারে।
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে