admin
প্রকাশিত: 5:05 PM, March 7, 2026
৩৬০ আউলিয়ার অন্যতম প্রধান সফরসঙ্গী হযরত শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যদের রাজনৈতিক স্লোগান ও মিছিলের ঘটনায় সিলেটসহ দেশ-বিদেশে আলোচনার ঝড় বইছে। মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ করার এই নজিরবিহীন ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সামাজিক সংগঠন ‘আমরা সিলেটবাসী’।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত। যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন। এমনকি ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা শুরুর আগে এখানে দোয়া নিতে আসেন। কিন্তু মাজারের ভেতরে, বিশেষ করে ‘নারী ইবাদতখানার’ ছাদে উঠে উচ্চস্বরে রাজনৈতিক স্লোগান দেওয়ার মতো ধৃষ্টতা আগে কখনো কেউ দেখায়নি।
জানা যায়, গত ৪ মার্চ বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বিভাগীয় ইফতার মাহফিল শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মাজার জিয়ারতে যান। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গণে ভিড় করেন। একপর্যায়ে সারজিস আলম নারী ইবাদতখানার ছাদে উঠে ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’, ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’—ইত্যাদি রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“মাজারের মতো একটি শান্ত ও পবিত্র স্থানে এহেন উগ্র রাজনৈতিক আচরণ অত্যন্ত ঘৃণ্য ও দুঃখজনক। এটি সিলেটের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাজারের শিষ্টাচারের পরিপন্থী। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন— জামাল আহমদ খান, আনসার আহমেদ উল্লাহ, নূরুদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল বাসির, আব্দুল কাদির চৌধুরী মোরাদ, শাহ আফজাল হোসেন, পীর ইসরাফিল মিয়া, আনজুমান আরা অঞ্জু, নাজমা বেগম, নাজনিন সুলতানা শিখা, হুমায়ুন রাজা, আকবর জালালী প্রমুখ।
সিলেটের সচেতন নাগরিক সমাজ মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড পবিত্র স্থানের গাম্ভীর্য নষ্ট করে এবং সাধারণ ভক্তদের মনে আঘাত দেয়। ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল মাজার প্রাঙ্গণকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহার করতে না পারে, সেজন্য মাজার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান