admin
প্রকাশিত: 4:31 PM, March 9, 2026
সিলেট মহানগরীর জিন্দাবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদের সভাপতিত্বে এবং এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাকির চৌধুরী ও জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান দোয়া পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি হাজী দেলোয়ার হোসেন দিনার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।” বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তফাজ্জল হোসেন বেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা জিসাসের সভাপতি বেলাল আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মেহমান রেস্টুরেন্টের সিইও উজ্জ্বল হোসাইন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, রনি পাল, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম আহমদ সাগর, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিএম ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং বিএনপির শীর্ষ নেতাদের কারামুক্তি ও আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট