admin

প্রকাশিত: 4:25 PM, March 10, 2026

ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে ‘উইমেন ফর উইমেন রাইটস’ আর্থিক সহায়তা প্রদান

ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে ‘উইমেন ফর উইমেন রাইটস’ আর্থিক সহায়তা প্রদান

আর্থিক সংকটে শিক্ষা জীবন থমকে যাওয়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেন ফর উইমেন রাইটস’। সংস্থার উদ্যোগে সিলেটের মজুমদারীর ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে গতকাল সোমবার দুপুরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী। শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে শাহিনা আক্তার বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি উইমেন ফর উইমেন রাইটসের এই উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে সামিয়া বেগম চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান, তবে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।” তিনি আগামীতেও এ ধরনের সেবামূলক ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামসুন্নাহার সুমা, জেসমিন আক্তার, সামসুন্নেছা খানম ও নুরজাহান আক্তার। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেন এবং সমাজের সচেতন মানুষদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।