admin

প্রকাশিত: 2:19 PM, March 11, 2026

বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি এবাদত গ্রেফতার

বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি এবাদত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এবাদত হোসেন ওরফে নিরবকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এবাদত হোসেন বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকার শাহআলম মীরের ছেলে।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় মেরাশানী পলিটেকনিক একাডেমির দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে এবাদত হোসেন তাকে প্রায়ই কু-প্রস্তাব দিত ও উত্ত্যক্ত করত। বিষয়টি পারিবারিকভাবে স্থানীয় মুরুব্বি ও আসামির স্বজনদের জানিয়েও কোনো প্রতিকার পায়নি ভিকটিমের পরিবার।

গত ২৪ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় ভিকটিম ঘর থেকে বের হলে এবাদত ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে। এসময় ভিকটিমের মা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বিজয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল দুলালপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি এবাদত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে