admin
প্রকাশিত: 4:35 PM, March 11, 2026
সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার (১১ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। ইফতার মাহফিল চলাকালে হাসপাতালের এক নারী স্টাফ তাঁর নাতিকে নিয়ে উপস্থিত হন।
জানা যায়, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে শিশুটি গুরুতর আহত হয়। পুলিশের গুলিতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে এখনও প্রায় ৩০টি স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী শিশুটির করুণ পরিস্থিতির কথা গভীর সহানুভূতির সাথে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের সরকারি তালিকায় শিশুটির নাম অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানস্থলেই তিনি আহত শিশুটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় মহানগর বিএনপি, শ্রমিক দল এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে কয়েস লোদীর এই সময়োচিত ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ