admin
প্রকাশিত: 12:26 PM, December 1, 2025
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) আসরের নামাজের পর রুস্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বঙ্গবীর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল হাফিজ। তিনি বলেন, “পরম করুণাময় আল্লাহ তায়ালাই সকল রোগীর আরোগ্যদাতা। আমরা দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পান। আল্লাহ তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।”
মাহফিলে উপস্থিত ছিলেন —গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শাজাহান চৌধুরী, বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমামুদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দীন,
৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ (স্বরূফ), ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার নুর মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, রুস্তমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নির্মল কুমার দে (মনি), রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আজমল, সাইফুল্লাহ, নুরুদ্দিন (নুরাই), ছাত্রনেতা সুহেল আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প