admin

প্রকাশিত: 2:01 PM, December 1, 2025

সুযোগ পেলে জকিগঞ্জ-কানাইঘাটকে বদলে দিতে চাই: শিব্বির আহমদ

সুযোগ পেলে জকিগঞ্জ-কানাইঘাটকে বদলে দিতে চাই: শিব্বির আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট নিয়ে গঠিত সিলেট-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদ জকিগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বাজারের বিভিন্ন দোকান ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘শাপলা-কলি’ প্রতীকে ভোট চেয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ শেষে বিকেল ৪টায় জকিগঞ্জ ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, “জকিগঞ্জ দেশের একটি প্রান্তিক উপজেলা হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, নদী ভাঙন, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান—সবক্ষেত্রে উন্নয়নের ঘাটতি রয়েছে। আমি সুযোগ পেলে জকিগঞ্জ-কানাইঘাটকে বদলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী এই উপজেলায় রেললাইন স্থাপন অত্যন্ত জরুরি। একই সঙ্গে জকিগঞ্জ-শেওলা সড়কের উন্নয়ন, নদীভাঙন রোধ, গ্যাস স্টেশনের কার্যক্রম সম্প্রসারণ করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী মুঈনুদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক শক্তির সমন্বয়কারী লোকমান আহমদ হৃদয়, জেলা সদস্য নাদিম মাহমুদ, ফয়জুল হক ও বাবু আহমদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ জকিগঞ্জবাসীর সমর্থন কামনা করে বলেন, এনসিপি একটি বিকল্প জাতীয় শক্তি হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চায়। জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতা থাকবে এনসিপির রাজনৈতিক অঙ্গীকারে।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিব্বির আহমদ বলেন, “আপনারা জনগণের কথা তুলে ধরেন বলেই গণতন্ত্র বেঁচে থাকে। আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে চাই।”

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে