admin
প্রকাশিত: 4:22 PM, March 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভাঙা রাস্তা দ্রুত মেরামত এবং যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, ঈদ মৌসুমে সিলেটে পর্যটকদের সমাগম বাড়ে। তাই জনদুর্ভোগ কমাতে এবং পর্যটকদের যাতায়াত সহজ করতে চিহ্নিত সমস্যাগ্রস্ত রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে হবে। বিশেষ করে যানজট প্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।
সভায় আগামী জুলাই মাসে সিলেট জেলাজুড়ে একদিনে ২০ লাখ গাছের চারা রোপণের ঘোষণা দেওয়া হয়। ১৩টি উপজেলার প্রতিটিতে ১ লাখের বেশি চারা রোপণ করা হবে। ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছই রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও খাসজমিতে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বৃষ্টির পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। কৃষি খাতে গতি ফেরাতে তরমুজ চাষিদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয় সভায়। চাষিদের মধ্যে উৎসাহ বাড়াতে ‘শ্রেষ্ঠ চাষি’ পুরস্কার প্রদানের পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ