admin
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটে সাময়িক যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল, তা সবার সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সিলেট পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। আসন্ন ঈদকে সামনে রেখে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যোগাযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন দর্শনীয় স্থানে টয়লেট, বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।
পরে মন্ত্রী সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহিদ সাংবাদিক আবু তুরাবের স্মৃতিচারণ করে বলেন, তুরাব যেদিন গুলিবিদ্ধ হয়, সেদিন একই মিছিলে আমিও ছিলাম। আমার পাশেই থাকা তুরাব সেদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। হাজারো জুলাই যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশকে বর্তমান সরকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যতদিন এ দেশ থাকবে, ততদিন তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইফতার মাহফিলে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিশ্বনাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর (ইউএনও)