admin
প্রকাশিত: 10:22 AM, March 22, 2026
দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিকদের বহিষ্কারে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল। দল ক্ষমতায় আসার পর প্রথম ঈদে যখন উৎসবের আমেজ থাকার কথা, ঠিক সেই মুহূর্তে সহযোদ্ধাদের বহিষ্কারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন তিনি।
তার এই স্ট্যাটাসটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জয়নাল আবেদীন রাহেল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর যখন আজ নিজের দল ক্ষমতায়, আর দল ক্ষমতায় আসার পর সবাই যখন প্রথম ঈদ পালন করছে আনন্দে, ঠিক তখনই ওনাদের আনন্দ মাটি হয়ে গেলো। বহিষ্কার হয়ে ঈদ উৎসবটাই মাটি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে না।”
আন্দোলনের সম্মুখসারির নেতাদের এভাবে সরিয়ে দেওয়াকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু ওনারা আন্দোলন সংগ্রামের প্রথম সারির যোদ্ধা সেহেতু আমার দৃষ্টিতে নূন্যতম একটু যাচাই বাছাই করা মনে হয় উচিৎ ছিলো।”
দীর্ঘদিন রাজপথে নির্যাতিত নেতাকর্মীদের দাবি, আন্দোলনের কঠিন সময়ে যারা বুক পেতে দিয়েছিলেন, বিজয়ের পর তাদের এভাবে মূল্যায়ন না করে বহিষ্কার করায় তৃণমূল পর্যায়ে হতাশা সৃষ্টি হতে পারে। রাহেলের এই পোস্টটি সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার