admin

প্রকাশিত: 6:51 AM, March 23, 2026

জকিগঞ্জে ডা. আলী আশরাফের ফ্রি চিকিৎসা সেবা সফল করতে কমিটি ঘোষণা

জকিগঞ্জে ডা. আলী আশরাফের ফ্রি চিকিৎসা সেবা সফল করতে কমিটি ঘোষণা

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের কৃতিসন্তান এবং মরহুম মাওলানা আব্দুল মান্নানের সুযোগ্য পুত্র, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমএস (অর্থোপেডিক সার্জারি) বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোঃ আলী আশরাফ আগামী শুক্রবার থেকে নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় নিয়মিত রোগী দেখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে গত ২২ মার্চ রবিবার রাতে বৃহত্তর গঙ্গাজলবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী মোঃ রফিক হোসেন, আব্দুর রাজ্জাক, নাজমুদ্দিন আহমদ, মোহাম্মদ মইনুল হক, বিশিষ্ট সমাজসেবী মনসুর আলম, মজলী গ্রামের মঈন উদ্দিন, সমাজসেবী দেলোয়ার হোসেন লস্কর, আলী আকবর রাসেল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, মাস্টার আহমদ হাসান কাজিম, শিক্ষক মোঃ মস্তাক আহমদ, ডাক্তার গোলাম কিবরিয়া, মোঃ আব্দুল বাছিত, সুনাপুর দাখিল মাদ্রাসার সুপার শহিদুর রহমান, প্রবাসী মনির হোসেন উকিল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গঙ্গাজলের বাসিন্দা রেজাউল করিম, সাংবাদিক তারেক আহমদ, সিরাজপাড়ার বাসিন্দা আলী আমজাদ, আব্দুল হামিদ, মোঃ রুহুল আমিন, খাদিমানের বাসিন্দা নাজমুদ্দিন মাহমুদ, রাসেদ আহমদ, মামুনুর রশীদ, হোসাইন আহমদ, ফয়সাল আলম, আতিকুর রহমান এবং ইছাপুর গ্রামের বাসিন্দা জাবের আহমদ রাজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ডা. আলী আশরাফের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা তুলনামূলকভাবে সীমিত। এমন প্রেক্ষাপটে নিজ এলাকায় নিয়মিত ফ্রি চিকিৎসা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
সভায় অসচ্ছল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে ঔষধ প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বৃহত্তর গঙ্গাজলসহ উপজেলার বিত্তবানদের সহযোগিতায় দরিদ্র রোগীদের জন্য ঔষধ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত অনেকেই স্বেচ্ছায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয়ভাবে একটি উপদেষ্টা কমিটি ও একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে কবির আহমদ, সহ-সভাপতি হিসেবে আহমদ মনসুর আলম, মাষ্টার কয়ছর আহমদ ও শহীদুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাষ্টার মস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ হিসেবে ডা. গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক হিসেবে তারেক আহমদ এবং সদস্য হিসেবে শিব্বির আহমদ, আলী আকবর রাসেল, রেজাউল করিম রাজু ও মাষ্টার আহমদ হাসান কাজিম দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন এবং মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার