admin

প্রকাশিত: 9:06 AM, March 24, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধন: জৈন্তাপুরকে পৌরসভা করার দাবিতে সোচ্চার এলাকাবাসী

উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধন: জৈন্তাপুরকে পৌরসভা করার দাবিতে সোচ্চার এলাকাবাসী

পর্যটন ও বাণিজ্যের প্রসারে জৈন্তাপুরকে পৌরসভা করার দাবিতে স্মারকলিপি প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের প্রাচীন প্রাগৈতিহাসিক জৈন্তিয়া রাজ্যের স্মৃতিবিজড়িত ও গৌরবোজ্জ্বল জনপদ জৈন্তাপুর উপজেলাকে অতিদ্রুত পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তরের দাবিতে এবার সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় আপামর জনসাধারণ।

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে হারুন আলীর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম -প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে প্রেরিত এক বিশেষ আবেদনে এই প্রাণের দাবি তুলে ধরা হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় জৈন্তাপুর কেবল একটি উপজেলা নয় বরং এটি বাংলাদেশের পর্যটন ও ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। বর্তমানে এই অঞ্চলটি আর কেবল সাধারণ গ্রামীণ জনপদ হিসেবে সীমাবদ্ধ নেই বরং এখানে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নগরায়ন ও ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় প্রসার ঘটেছে যা একটি আধুনিক পৌরসভার দাবিকে অপরিহার্য করে তুলেছে।

বাস্তবায়ন পরিষদের নেতারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ঐতিহাসিক গুরুত্ব এবং ক্রমবর্ধমান নগরায়ন সত্ত্বেও জৈন্তাপুর আজও একটি পৌরসভা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া অত্যন্ত পরিতাপের বিষয় যা এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। মন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ পৌরসভা বাস্তবায়িত হলে নাগরিক সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে এবং এলাকার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।

এছাড়া সুপরিকল্পিত নগরায়ন ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ সিস্টেম চালুর মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং পর্যটন কেন্দ্র হিসেবে জৈন্তাপুরের সামগ্রিক শ্রী বৃদ্ধি পাবে যা সরাসরি সরকারের রাজস্ব আদায়ে বিশাল বড় ভূমিকা রাখবে। স্থানীয় শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জৈন্তাপুরকে একটি মডেল টাউনে পরিণত করার স্বপ্ন দেখছেন এলাকাবাসী এবং তারা বিশ্বাস করেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে এই যৌক্তিক দাবিটি দ্রুত পূরণ হবে। এই অঞ্চলের গণমানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে উপজেলা সদরের নির্দিষ্ট এলাকা নিয়ে একটি পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণা করা হলে তা ইতিহাসের পাতায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং অবহেলিত এই জনপদ ফিরে পাবে তার হারানো ঐতিহ্য ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার