admin
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের পরিবেশ রক্ষায় ও নগরের সৌন্দর্য বজায় রাখতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জাহেদ তালুকদার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো নিজের ঈদ শুভেচ্ছার ফেস্টুনগুলো তিনি নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী তাঁর অনুসারী ও কর্মীদের নিয়ে ৪নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে টানানো ফেস্টুনগুলো অপসারণ করেন তিনি। উল্লেখ্য, জাহেদ তালুকদার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই বিষয়ে জাহেদ তালুকদার বলেন, “রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শহরকে নোংরা করার জন্য নয়। উৎসবের শুভেচ্ছা জানানো প্রয়োজন ঠিকই, কিন্তু সেই প্রচার সামগ্রী যেন দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ বা শহরের শ্রীহীনতার কারণ না হয়। তাই আমি আমার কর্মীদের নির্দেশ দিয়েছি সব ফেস্টুন সরিয়ে নিতে, যাতে করে আমাদের ওয়ার্ডটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।”
তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ। স্থানীয়রা জানান, সচরাচর নির্বাচনের বা উৎসবের ফেস্টুনগুলো নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকলেও প্রার্থীরা তা সরানোর উদ্যোগ নেন না। সেখানে জাহেদ তালুকদারের এই সচেতনতা অন্য প্রার্থীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় তিনি আগামীতে একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত ৪নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নগরবাসীকে যত্রতত্র প্রচার সামগ্রী না টানানোর অনুরোধ জানান।
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব ও ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের শ্রদ্ধেয় মাতা গতকাল বুধবার সকাল ১০টা
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: চার দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল
সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন চাঞ্চল্যকর
সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাধর
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে