admin
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১নং শিমুলবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবী হোসেনের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই হামলা চালায় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শিমুলবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষের একটি মিছিল নবী হোসেনের বাড়ির দিকে অগ্রসর হয়। মিছিল থেকে একপর্যায়ে বিক্ষুব্ধরা তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পর বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শিমুলবাগ ইউনিয়নের বাসিন্দারা জানান, রাজনৈতিক অস্থিরতার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার