admin

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

‘৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না’: কয়েস লোদী

‘৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না’: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, ‘৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ।’

গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে কয়েস লোদী বলেন, ‘অবশ্যই ছাত্র গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যাঁরা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে আমরা স্বীকৃতি দিই। এটা আমাদের উদারতা। আমরা কারও বিজয় ছিনিয়ে নিতে চাই না। কিন্তু সবার আগে আমাদের একাত্তরকে সম্মান করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার পর আসবে ৭৫, ৭৯, ৯০ কিংবা ২৪-এর প্রসঙ্গ।’

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪-এ একটি স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে জনদাবির মুখে। তবে রাষ্ট্র নতুনভাবে বিনির্মাণ হয়নি, বরং অর্জিত রাষ্ট্রকে রক্ষার লড়াই চলছে। তিনি বলেন, ‘রাষ্ট্র আমাদের ছিল, যা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। এখন সেই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যাতে নতুন কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়। গণতান্ত্রিক চর্চা ও আলোচনার মাধ্যমেই আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।’

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রকে সুসংহত করতে এবং মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, মতিউল বারী মতি, মাহবুবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও জাহাঙ্গীর আলম জীবন, সহ প্রচার সম্পাদক- আলী হায়দার মজনু, সহ-দপ্তর সম্পাদক- আব্দুল মালেক, সদস্য- আব্দুল মুনিম ও মতিউর রহমান শিমুল। থানা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব খূর্শেদ আহমদ খুশু। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন তাজ ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, বিএনপি নেতা অজিজ মোহাম্মদ কাওসার, এনামুল আজিজ মুন্না, মহি উদ্দিন মহিন, ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি প্রকৌশলী নুপুর প্রমুখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস এন্ড

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)