admin
প্রকাশিত: 4:52 PM, March 29, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আধ্যাত্মিক নগরীর রাজনীতির মাঠ। এবার বিএনপি থেকে ‘নতুন মুখ’ মেয়র প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনে উজ্জীবিত তৃণমূল। রমজানের পর থেকে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে কয়েক গুণ। ব্যানার, ফেস্টুন আর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিচ্ছেন অনেকেই। এখন পর্যন্ত আলোচনায় থাকলেও মূল লড়াইয়ে অবতীর্ণ হতে চাইছেন একঝাঁক হেভিওয়েট নেতা।
সিলেট সিটির মসনদ পুনরুদ্ধারে বিএনপির ভেতরে চলছে নানা সমীকরণ। বর্তমান প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী রয়েছেন আলোচনার তুঙ্গে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর এবার ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে। একাধিকবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা দলের দুর্দিনের কাণ্ডারি হিসেবে পরিচিত। তৃণমূলের একটি বড় অংশ তাকে ঘিরেই স্বপ্ন দেখছে।
মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরও রয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গত নির্বাচনে আরিফুল হক চৌধুরীর সম্মানে সরে দাঁড়ালেও এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন। মহানগর বিএনপির সভাপতি হিসেবে তিনি আগে থেকেই বিলবোর্ড ও প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন। সাবেক প্যানেল মেয়র ও অভিজ্ঞ এই নেতাও দলের টিকিটের জন্য জোর লবিং চালাচ্ছেন। জেলা বিএনপির এই যুগ্ম সম্পাদককে বলা হচ্ছে ‘চমক’। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইশতিয়াক ইদ পরবর্তী সময়ে প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন।
সিলেটের রাজনীতিতে কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতার মতামত এবার টিকিট নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে দলীয় সূত্র বলছে, দুই নেতার পছন্দ এক হওয়া নিয়ে রয়েছে সংশয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী মাঠে থাকলেও নিজ ওয়ার্ডে একাধিকবার পরাজিত হওয়ায় কিছুটা পিছিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ছাত্রদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন দিনারের পক্ষেও প্রচার চালাচ্ছেন অনুসারীরা।
নগরীর ভোটারদের মতে, “নগর যে দলের, সিলেটও তার” এই নীতিতে বিশ্বাসী হয়েই এবার বিএনপি কোমর বেঁধে নামছে। শেষ পর্যন্ত দলের হাইকমান্ড কোনো ‘নতুন মুখ’কে বেছে নেয়, নাকি অভিজ্ঞদের ওপরই আস্থা রাখে, তা দেখতে মুখিয়ে আছে সিলেটবাসী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ