admin

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

বেতনের আওতায় আনা হচ্ছে ক্রীড়াবিদদের

বেতনের আওতায় আনা হচ্ছে ক্রীড়াবিদদের

সিলেটের সংবাদ ডেস্ক:

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগান সামনে রেখে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়াবিদদের ভাতা ও সম্মাননা দিচ্ছে সরকার। আগামী ৩০শে মার্চ প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ১২৯ ক্রীড়াবিদ সম্মাননা ও সংবর্ধনা পাচ্ছেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে খেলাধুলার উন্নয়নের যে পরিকল্পনার কথা জানিয়েছিল, তা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ক্রীড়াবিদদের সম্মানিত করছে সরকার। প্রাথমিক ভাবে ১২৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা-সম্মাননা দেয়া হলেও আগামী ১লা এপ্রিল থেকে ৫০০ জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রাথমিক তালিকায় থাকা ক্রীড়াবিদদের মধ্যে আরচারি, ফুটসাল নারী দল, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সুইমিং, ভারোত্তোলন, উশু, অ্যাথলেট (প্যারা), হুইল চেয়ার বাস্কেটবল, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, ব্রিজ, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টনের খেলোয়াড়রা রয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স যাছাই-বাছাই শেষে ১২৯ ক্রীড়াবিদকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে ৫০০ জনের খেলোয়াড় কোটা পূরণ করতে বাকিদের যাছাই-বাছাই শেষে তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।

বেতন কাঠামোর আওতায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স চার মাস অন্তর অন্তর মূল্যায়ণ করা হবে। পারফরম্যান্স ভালো করতে না পারলে তালিকায় থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবেন বেতন কাঠামোর আওতায় আসা খেলোয়াড়রা। এপ্রিলের প্রথম সপ্তাহে আরও তালিকা করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। ক্রিকেটারদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাববো।

আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যেসকল ইভেন্টগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘৪৯৫টি উপজেলার প্রত্যেকটি স্কুলে তিনজন করে ক্রীড়া শিক্ষক থাকবেন। এছাড়াও উপজেলা ক্রীড়া অফিসারও কাজ করবেন। আপাতত সাতটি ডিসিপ্লিনকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করতে চাই। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এক সঙ্গে কাজ করবে। সেরকম নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।’

নতুন কুঁড়ি স্পোর্টস চালু সম্পর্কে আমিনুলের কথা, ‘একই সঙ্গে ১২-১৪ বছর বয়সীদের মধ্য থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমেও নতুন খেলোয়াড় তুলে আনার চেষ্টা করব।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে। এতে ক্রিকেটাররা গ্রেড ভিত্তিক কয়েক লাখ টাকা করে বেতন পান। এরপর আবার ম্যাচ ও উইনিং ফিও রয়েছে। সরকারের পক্ষ থেকে আপাতত ক্রিকেটের বাইরে অন্য খেলার খেলোয়াড়দের আনা হচ্ছে, ‘৩০ মার্চ প্রথম ধাপে ১২৯ জনকে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে আরো অনেক খেলার খেলোয়াড় এতে আসবেন। প্রাথমিকভাবে ৫০০ জন খেলোয়াড় এই আওতায় থাকবে। ক্রিকেটাররা যেহেতু আর্থিকভাবে ভালো তাই ক্রিকেট বাদে ফুটবল থেকে শুরু করে অন্য খেলার খেলোয়াড়দের দেয়া হচ্ছে।’ জাতীয় সাঁতারু সামিউল ইসলাম রাফি থাইল্যান্ডে উচ্চ প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্বর্ণ ও রৌপ্য পদক জেতেন।

যা বাংলাদেশের সাতারের বড় অর্জন কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ পদকপ্রাপ্ত তালিকায় রাফিকে রাখেনি। কারণ হিসেবে দেখিয়েছে তিনি জিও নিয়ে বিদেশ যাননি। অথচ তিনি মেধাবী সাঁতারু এজন্য বিশ্ব সাতারের বৃত্তি পেয়ে থাইল্যান্ড ছিলেন এবং বাংলাদেশ সাতার ফেডারেশনের অনুমোদনক্রমে ঐ দুই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে যুব হকি দল বিশ্বকাপে খেলেছে। আমিরুল ইসলাম যুব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। শুধু এই বিশ্বকাপেই নয়, যুব বিশ্বকাপের ইতিহাসে তার চেয়ে বেশি কেউ গোল করতে পারেনি। এরপরও হকি নেই এই তালিকায়।

অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, শুধুমাত্র সিনিয়র দল বা সিনিয়র প্রতিযোগিতা গণ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের কার্ড হস্তান্তর। আপাতত এটি শুধু ক্রীড়াবিদ হিসেবে পরিচয়পত্র হিসেবে কাজ করলেও আগামীতে সামাজিক সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে। স্টেডিয়ামে খেলা দেখা, ট্রেন, হাসপাতাল কিংবা সেবামূলক খাতে যেন খেলোয়াড়রা অগ্রাধিকার পান এই কার্ডের মাধ্যমে সেটা চেষ্টা করবে ক্রীড়া মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ

সিলেটে সবজি ও মুরগির দাম কমলেও মাছের বাজারে ‘আগুন’

সিলেটে সবজি ও মুরগির দাম কমলেও মাছের বাজারে ‘আগুন’

স্টাফ রিপোর্টার: এক সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে স্বস্তির খবর দিচ্ছে সবজি ও মুরগি। তবে তার উল্টো চিত্র মাছের বাজারে।

পরকীয়ার নেশায় লন্ডভন্ড সাজানো সংসার, পথে বসলো তিন সন্তান

পরকীয়ার নেশায় লন্ডভন্ড সাজানো সংসার, পথে বসলো তিন সন্তান

ফ্রান্স প্রতিনিধি: ইতালির মনফালকোনে শহরে এক ভয়াবহ পরকীয়া ও প্রতারণার জেরে একটি সাজানো সংসার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। এই

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭

সিসিক নির্বাচন: ১নং ওয়ার্ড জনপ্রতিনিধি নির্বাচিত হলে সর্বদা মানুষের পাশে থাকব: নিয়াজ মো. আজিজুল করিম

সিসিক নির্বাচন: ১নং ওয়ার্ড জনপ্রতিনিধি নির্বাচিত হলে সর্বদা মানুষের পাশে থাকব: নিয়াজ মো. আজিজুল করিম

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় তৃণমূলের আস্থাভাজন লোকমান আহমদ

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় তৃণমূলের আস্থাভাজন লোকমান আহমদ

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বইছে নির্বাচনী হাওয়া। সারা দেশের মতো এই উপজেলাতেও সম্ভাব্য

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের নির্মল বিনোদনের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়েগুলো এখন সাধারণ মানুষের জন্য

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ