admin
প্রকাশিত: 6:53 AM, April 18, 2026
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমিতির সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে জামাল উদ্দিন লালনকে সভাপতি এবং ইমন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম, সহ-সভাপতি: সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক: মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক: আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: জমির উদ্দিন, কোষাধ্যক্ষ: আবুল আহমদ, প্রচার সম্পাদক: সামছু উদ্দিন, দপ্তর সম্পাদক: জাবেল আহমদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাংবাদিক এম. রুবেল আহমদ, সাংবাদিক নোমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “এই সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় অটোচালকদের ঐক্য আরও সুসংহত হবে। নতুন কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সমিতির সদস্যদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে আমরা আশাবাদী।” সভা শেষে উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর
স্টাফ রিপোর্টার: শরতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে এখন হেমন্তের স্পষ্ট আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের
নেপথ্যে বাড়ছে হৃদরোগ ও অসংক্রামক রোগের ঝুঁকি স্টাফ রিপোর্টার: বাহারি সাজ, লোভনীয় গন্ধ আর মুখরোচক স্বাদÑসিলেট নগরীর ব্যস্ত সড়ক, অলিগলি,
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে
নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট
সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা