admin

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের নির্মল বিনোদনের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়েগুলো এখন সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামলেই এসব স্থানে রাজত্ব শুরু হয় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের। বিশেষ করে বেড়াতে আসা নারী ও শিক্ষার্থীরা এই অপরাধী চক্রের প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, ২০১৭ সাল থেকে নগরীর বিভিন্ন ছড়া ও দিঘির পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে জল্লারপাড়, কালীবাড়ি ছড়া, সাগরদীঘির পাড়, বালুচর গোয়ালীছড়া, টিলাগড় ও উপশহর এলাকার ওয়াকওয়েগুলো নগরবাসীর হাঁটাচলা ও আড্ডার অন্যতম কেন্দ্র। তবে এসব বিনোদন স্পট ঘিরেই এখন সক্রিয় একাধিক অপরাধী চক্র।

ধোপাদীঘির পাড়, জল্লারপাড় ও উপশহর ওয়াকওয়েতে ভ্রাম্যমাণ মাদক কারবারিরা নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। সাগরদীঘির পাড় ও কালীবাড়ি ছড়া এলাকায় পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসা তরুণীদের টার্গেট করে কিশোর গ্যাং। তাদের বিরুদ্ধে ‘অসামাজিক কার্যকলাপের’ ভুয়া অভিযোগ তুলে হেনস্তা করা এবং সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিনোদনগুলোতে অপরাধের মাত্রা কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা সা¤প্রতিক কিছু ঘটনায় স্পষ্ট। গত বৃহস্পতিবার রাতে সাগরদীঘির পাড়ে এক দম্পতি বসে গল্প করার সময় একদল যুবক তাদের সম্পর্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং হেনস্তা করে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

এর আগে গত বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে একইভাবে আটকে টাকা দাবি করা হয়। এ ঘটনায়ও পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ছিনতাইয়ের চেষ্টার ভিডিও স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, শতকোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ সেখানে যেতে ভয় পাচ্ছেন। দিনের আলোতে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্ধকার হতেই পাল্টে যায় চিত্র।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, “ওয়াকওয়েগুলোতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে চলাচল করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”

তবে নগরবাসীর দাবি, কেবল সাময়িক অভিযান নয়, বরং স্থায়ী নিরাপত্তা চৌকি ও নিয়মিত টহলের মাধ্যমেই এই নান্দনিক স্থাপনাগুলোকে অপরাধমুক্ত রাখা সম্ভব।


সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)