admin

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

শাকসু নির্বাচন স্থগিত, জানানো হলো সম্ভাব্য তারিখ

শাকসু নির্বাচন স্থগিত, জানানো হলো সম্ভাব্য তারিখ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ঘোষিত সময় অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ আর অনুষ্ঠিত হচ্ছে না।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘তফসিলে কিছু সংশোধন আনার প্রয়োজন হয়েছে। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই নতুন তফসিল প্রকাশ করা হবে। নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ ২০ জানুয়ারি।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা আর হয়নি।

এর আগে ১৪ নভেম্বর রাতের সংবাদ সম্মেলনে শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পরে ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ নির্বাচনের তফসিল প্রকাশ করেন।

নতুন তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ভোটার তালিকা পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন