admin

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

নিউ ইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় গোলাগঞ্জের তরুণীর মর্মান্তিক মৃত্যু

নিউ ইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় গোলাগঞ্জের তরুণীর মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্ক প্রতিনিধি:

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রবিবার (২৯ মার্চ) রাতে কুইন্সের উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নিশাত জান্নাতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়েরগড় গ্রামে। তিনি কুইন্সের উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমেদের মেয়ে। ২০১৭ সালে পরিবারের সঙ্গে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ঘটনার দিন রাতে কাজ শেষে ট্রেন থেকে নেমে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় ছোট বোনের জন্য তার হাতে জন্মদিনের কেক ছিল। রাত আনুমানিক ১২টার দিকে একটি পশ্চিমমুখী গারবেজ ট্রাক ডান দিকে মোড় নেওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে মৃত ঘোষণা করা হয়।

নিশাতের বাবা হেলাল আহমেদ জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে তার মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত বাবা তার মেয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)